নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৮৯ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ জুলাই সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
Posted ১০:০১ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity