লভ্যাংশহীন দুই ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে, শেয়ার কেনায় মার্জিন ঋণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

লভ্যাংশহীন দুই ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে, শেয়ার কেনায় মার্জিন ঋণ স্থগিত
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক পিএলসিকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। টানা দুই বছর শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা না করায় নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, একই সঙ্গে উভয় ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন রুলস ২০২৫ অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাশাপাশি কর্পোরেট ঘোষণার কারণে আজ উভয় ব্যাংকের শেয়ারের লেনদেনে প্রাইস লিমিট শিথিল রাখা হয়েছে, যদিও ফ্লোর প্রাইস বহাল রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ অর্থবছরের জন্য ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্যে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আর্থিক তথ্যে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে ৮৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) সামান্য বেড়ে ৪৪ টাকা ৫২ পয়সা হয়েছে। তবে সমন্বিত অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে কমে ২৬ টাকা ১৮ পয়সায় নেমে এসেছে, যা ২০২৪ সালে ছিল ৫৭ টাকা ৯০ পয়সা।

এছাড়া, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকও ২০২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্যে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে ০১ পয়সায় নেমে এসেছে এবং সমন্বিত অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ২০ পয়সায় দাঁড়িয়েছে, যদিও এনএভি সামান্য বেড়ে ১৩ টাকা ৬১ পয়সা হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২২ এএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com