ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ  লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়েছে।

একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ১৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন‌্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:২০ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com