শিরোনাম >>
শিরোনাম >>

২০২৫ হিসাববছরে ১১ ব্যাংকের লভ্যাংশ শূন্য ঘোষণা

  |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট

২০২৫ হিসাববছরে ১১ ব্যাংকের লভ্যাংশ শূন্য ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ১১টি প্রতিষ্ঠান ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে বিষয়টি জানা গেছে।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত পাওয়া ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসি ।

এবি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছরে ছিল ২১ টাকা ২৮ পয়সা লোকসান। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। আগামী ১৮ জুন সকাল ১০টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরে ছিল ৬৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৬ পয়সা। আগামী ২৯ জুলাই সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

আইএফআইসি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যা আগের বছরে ছিল ৬৩ পয়সা লোকসান। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। আগামী ২৯ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

এনআরবি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছরে ছিল ১১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।

এনআরবিসি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা আগের বছরে ছিল ৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা। আগামী ২৫ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

ওয়ান ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, যা আগের বছরে ছিল ৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সা। আগামী ১১ জুন সকাল ৯টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

ন্যাশনাল ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৩০ পয়সা লোকসান। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।

প্রিমিয়ার ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা, যেখানে আগের বছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা। আগামী ৮ জুলাই সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

মার্কেন্টাইল ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। আগামী ২৪ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

রূপালী ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা। আগামী ২৯ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪০ পিএম | শনিবার, ০২ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com