নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর আইডিইবি ভবন-এর কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
![]()
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি সার্ভিস সেলগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও সেবার মানোন্নয়নের মাধ্যমে কোম্পানিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো অজুহাত নয় সকলের সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নেবে।
![]()
বিশেষ অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করেন।
Posted ৬:৪৬ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity