শূন্য কমিশন বাস্তবায়নে তদারকি জোরদার, অভিযোগ শুনানি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট

শূন্য কমিশন বাস্তবায়নে তদারকি জোরদার, অভিযোগ শুনানি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত
Share

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন নিশ্চিত করতে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গঠিত ভিজিলেন্স টিমের অভিযোগ শুনানি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অভিযোগ শুনানি কমিটির কনভেনার বেলাল আহমেদ।

সভায় জানানো হয়, নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে বিআইএ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নির্দেশনা অনুযায়ী বিআইএ একটি ১১ সদস্যবিশিষ্ট এবং আইডিআরএ একটি ৭ সদস্যবিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করেছে।

উভয় টিম সমন্বিতভাবে কমিশন নীতিমালা বাস্তবায়ন ও তদারকির কাজ করছে। পাশাপাশি আইডিআরএ’র ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) থেকে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় মোট সাতটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনার পর প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভা শেষে জানানো হয়, কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন কার্যক্রম স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ করেই এগিয়ে নেওয়া হচ্ছে, যা বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৮ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com