মোহাম্মদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

মোহাম্মদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
Share

রাজধানীর মোহাম্মদপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা আয়োজন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বুধবার (৬ মে) প্রতিষ্ঠানটির মোহাম্মদপুর সার্ভিস সেল অফিসে অনুষ্ঠিত এ সভায় গ্রাহকসেবা উন্নয়ন, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। তিনি বলেন, গ্রাহকের আস্থা ধরে রাখতে সময়মতো বীমা দাবি পরিশোধ এবং সেবার মানোন্নয়ন অপরিহার্য। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর ও দক্ষ ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি বি এম শওকত আলী মাঠপর্যায়ে কার্যক্রম আরও সক্রিয় করা এবং নতুন গ্রাহক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করা জরুরি।

সভায় ইসলামি ডিপিএস ও আল আমিন বীমা প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি সেবার মানোন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:২৭ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com