শিরোনাম >>
শিরোনাম >>

আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করল বিএসইসি, বিধিবহির্ভূত বিনিয়োগে ট্রাস্টির দায়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করল বিএসইসি, বিধিবহির্ভূত বিনিয়োগে ট্রাস্টির দায়
Share

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচ্যুয়াল ফান্ডে অনিয়মিত বিনিয়োগের ঘটনায় ট্রাস্টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি জানায়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত “ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড” থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুইটি প্রতিষ্ঠানে মোট প্রায় সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড-এ দেড় কোটি টাকা এবং এএফসি হেলথ লিমিটেড-এ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয়।

নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে দেখা যায়, এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের ট্রাস্টি হিসেবে আইসিবির যথাযথ তদারকি নিশ্চিত করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে ইউনিটধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে কমিশন।

এছাড়া, সংশ্লিষ্ট বিনিয়োগের বিপরীতে প্রায় ৯৯ শতাংশ প্রভিশন রাখা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এ কারণে নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং-এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি বলছে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:২৯ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com