শিরোনাম >>
শিরোনাম >>

৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের কালো পতাকা বেঁধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের কালো পতাকা বেঁধে মানববন্ধন
Share

অবসায়ন প্রক্রিয়ায় থাকা ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ফেরতের দাবিতে রাজধানীতে প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ের সামনে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন করেন তারা।

লিখিত বক্তব্যে অংশগ্রহণকারীরা জানান, অবসায়নাধীন ছয়টি প্রতিষ্ঠানের ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। দীর্ঘ সাত বছর ধরে কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় বহু পরিবার আর্থিক সংকট, মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

তাদের অভিযোগ, আমানত আটকে থাকায় চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ গুরুতর অসুস্থতায় ভোগা অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি চিকিৎসা না পেয়ে একাধিক আমানতকারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে আমানত সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা প্রত্যাশিত। এ প্রেক্ষিতে তারা কয়েকটি দাবি তুলে ধরেন।

প্রধান দাবির মধ্যে রয়েছে—২০২৬ সালের জুলাইয়ের মধ্যে আমানত ফেরতের বিষয়ে পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণা, এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধন থেকে দ্রুত ও মানবিক সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০০ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com