ডিএসইর ৬ ব্রোকারেজ হাউজে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট

ডিএসইর ৬ ব্রোকারেজ হাউজে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
Share

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ছয়টি ব্রোকারেজ হাউজ থেকে কয়েকজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ (এআর) প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, জাহান সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৯৫) তাদের প্রতিনিধি মো. রাকিবুল হাসান-কে প্রত্যাহার করেছে।

এছাড়া হারপুন সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-১৩১) থেকে মো. মাসুম হোসাইন, মোহাম্মদী স্টক মার্কেট লিমিটেড (ট্রেক নং-১৫) থেকে মো. শাহাদাত হোসাইন এবং স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নং-২৪৯) থেকে আলী নূর মো. রাসেল-কে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড (ট্রেক নং-১৪৮) তাদের প্রতিনিধি মো. আলামিন এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড (ট্রেক নং-১২০) থেকে মো. মোহাম্মদ খালেদ সিফুল্লাহ-কে প্রত্যাহার করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৫ পিএম | শনিবার, ০৯ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com