প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ভোলায় বীমা দাবি চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) অনুষ্ঠিত এ আয়োজনে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ’র প্রেসিডেন্ট, বিআইএ’র কার্যনির্বাহী সদস্য ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীমা খাতে গ্রাহক আস্থা বৃদ্ধি, দ্রুত দাবি নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে ব্যবসা সম্প্রসারণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
Posted ২:৩৮ পিএম | সোমবার, ১১ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity