শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের পতনে ডিএসইতে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট

সূচকের পতনে ডিএসইতে কমেছে লেনদেন
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে মোট লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বাজারে ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৮৯টি কোম্পানির দরপতন, ১৪৬টির দরবৃদ্ধি এবং ৫৭টির দর অপরিবর্তিত থাকে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। একই সময়ে অপর সূচক ডিএসইএস ০.৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের দিক থেকে আজ ডিএসইতে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। ফলে বাজারে লেনদেনেও সামান্য পতন লক্ষ্য করা গেছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০২ পিএম | সোমবার, ১১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com