শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি নিয়ে স্পষ্ট প্রস্তাব চেয়েছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি নিয়ে স্পষ্ট প্রস্তাব চেয়েছে অর্থ মন্ত্রণালয়
Share

দেশের বীমা খাতে নিবন্ধন নবায়ন প্রক্রিয়া আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে ফি নির্ধারণ বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি নির্ধারণে জটিলতা তৈরি হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও প্রস্তাব দিতে বলা হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কে।

মঙ্গলবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে আইডিআরএ চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন এফআইডির উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

চিঠিতে বলা হয়েছে, ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’ (সর্বশেষ সংশোধিত ২০২৬)-এর বিধি ৩(২) অনুযায়ী লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি নির্ধারণের ক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রয়োজন। এ লক্ষ্যে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করতে আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে গত ২৬ এপ্রিল আইডিআরএ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নিবন্ধন নবায়ন ফি সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরে আইনি মতামত চেয়েছিল।

আইডিআরএ জানায়, ২০১০ সালের বীমা আইন এবং ২০১২ সালের বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা অনুযায়ী বীমা কোম্পানিগুলোকে প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি পরিশোধ করে নিবন্ধন নবায়ন করতে হয়। সেই অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান ২০২৬ সালের নবায়ন ফি জমা দিয়েছে।

তবে সংশোধিত প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পরও ৬৭টি বীমা কোম্পানি নির্ধারিত ফি পরিশোধ না করায় তাদের নিবন্ধন নবায়ন সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানের নবায়ন ফি নির্ধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন হয়ে পড়ে।

এ প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় আইডিআরএ’র কাছে বিধিমালার আলোকে স্পষ্ট ও কার্যকর প্রস্তাব চেয়েছে, যাতে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা যায়।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০৬ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com