অন্য ব্যাংকের খরচে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

অন্য ব্যাংকের খরচে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের
Share

আর্থিক খাতে নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা ও পেশাগত স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সেবাগ্রহীতা কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক—কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তিবহির্ভূত সেমিনার, ওয়ার্কশপ বা অনুরূপ কর্মসূচিতেও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

তবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পূর্বানুমতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ও কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে—এমন সব আয়োজন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:০২ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com