নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানির আর্থিক তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ১ টাকা ১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৯২ পয়সা।
এদিকে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা।
Posted ৫:৪৭ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity