অ্যাকচ্যুয়ারি পেশায় দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র উদ্যোগ, মিলবে বৃত্তি ও প্রশিক্ষণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

অ্যাকচ্যুয়ারি পেশায় দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র উদ্যোগ, মিলবে বৃত্তি ও প্রশিক্ষণ সহায়তা
Share

দেশের বীমা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ অ্যাকচ্যুয়ারিয়াল জনবল তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে আন্তর্জাতিক অ্যাকচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য বৃত্তি প্রদান এবং সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক ডাটাবেজ তৈরির উদ্দেশ্যে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করেছে সংস্থাটি।

রোববার (১০ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইডিআরএ জানায়, দেশের বীমা খাতের আধুনিকায়ন, ঝুঁকি মূল্যায়ন ও গাণিতিক বিশ্লেষণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অ্যাকচ্যুয়ারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশে এ পেশায় দক্ষ জনবলের ঘাটতি থাকায় আন্তর্জাতিক মানের পেশাজীবী তৈরি করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা ইন্সিটিটিউট এন্ড ফ্যাকাল্টি অব অ্যাকচ্যুয়ারিজ এবং সোসাইটি অব অ্যাকচ্যুয়ারিজ পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের উৎসাহিত করতে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সুবিধা দেওয়া হবে।

আইডিআরএ’র আহ্বান অনুযায়ী, বীমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, দেশীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং একচ্যুয়ারিয়াল পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী যোগ্য ব্যক্তিরা আবেদন করতে পারবেন। বিশেষ করে গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, একচ্যুয়ারিয়াল সায়েন্স, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ ও যৌক্তিকতা তুলে ধরে সর্বোচ্চ ১৫০ শব্দের একটি বিবৃতি এবং পূর্ববর্তী কোনো পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র জমা দিতে হবে।

আগ্রহীদের আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে হার্ডকপি আবেদন ‘পরিচালক (প্রশাসন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ (৯ম তলা), দিলকুশা বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে আবেদনপত্রের ডিজিটাল কপি networkadmin@idra.org.bd ই-মেইল ঠিকানায় জমা দিতে বলা হয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৮ এএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com