নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দাণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্যানুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮১ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ কমে দাঁড়িয়েছে ৬০ পয়সায়। আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ১৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ আগস্ট সকাল ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
Posted ১১:৩২ এএম | বুধবার, ১৩ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity