শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বিজিআইসি’র

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বিজিআইসি’র
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় ও নিট সম্পদমূল্যে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।

কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস প্রায় ২ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।

এছাড়া, শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় বুধবার (১৩ মে) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৩ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com