ইস্টার্ন  ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট

ইস্টার্ন  ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইস্টার্ন ইন্স্যুরেন্স আয়, নগদ প্রবাহ ও নিট সম্পদমূল্যে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে রূপালী ইন্স্যুরেন্সের ইপিএস ও পরিচালন নগদ প্রবাহে কিছুটা চাপ দেখা গেলেও এনএভিতে উন্নতি হয়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস প্রায় ১৭ দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৯৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৬ পয়সা। অর্থাৎ পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ৪৯ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ এনএভি প্রায় ২ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। ফলে কোম্পানিটির ইপিএস প্রায় ১৭ দশমিক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ১৬ পয়সায়, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। অর্থাৎ ক্যাশফ্লো প্রায় ৪০ দশমিক ৭৪ শতাংশ কমেছে। তবে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে হয়েছে ২০ টাকা ৭০ পয়সা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ২০ টাকা ৪১ পয়সা। ফলে এনএভি প্রায় ১ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১৬ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com