শিরোনাম >>
শিরোনাম >>

করপোরেট সুশাসনে নতুন কাঠামো আনছে বিএসইসি, খসড়া রুলসে সবার মতামত আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট

করপোরেট সুশাসনে নতুন কাঠামো আনছে বিএসইসি, খসড়া রুলসে সবার মতামত আহ্বান
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে নতুন করপোরেট গভর্নেন্স রুলস প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে খসড়া বিধিমালার ওপর বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ এবং আপত্তি আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ৩৩-এর উপধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এ খসড়া করপোরেট গভর্নেন্স রুলস প্রণয়ন করেছে।

খসড়া বিধিমালার ওপর মতামত কমিশনের ওয়েবসাইট বা সংবাদপত্রে প্রকাশের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। সে অনুযায়ী মতামত জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ মে।

বিএসইসি জানিয়েছে, খসড়া বিধিমালাটি কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত লিংক থেকে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১২ এএম | শনিবার, ১৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com