শিরোনাম >>
শিরোনাম >>

মুন্সিগঞ্জে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট

মুন্সিগঞ্জে পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর
Share

গ্রাহকসেবা উন্নয়ন, বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলায় বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার (১৬ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকের আস্থা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বীমা খাতকে আরও গতিশীল ও জনমুখী করতে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের বিকল্প নেই। একই সঙ্গে গ্রাহকদের আস্থা অর্জনে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক বিতরণ করা হয়। এ সময় অংশগ্রহণকারী কর্মকর্তা ও প্রতিনিধিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:০০ পিএম | শনিবার, ১৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com