নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট
দেশের নন-লাইফ বীমা খাতের চলমান সার্বিক বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
আগামী ২০ মে ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে (লেভেল-২) এ সভা অনুষ্ঠিত হবে।
বিআইএ সূত্রে জানা গেছে, দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সভায় খাতটির বর্তমান অবস্থা, কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং উন্নয়নমূলক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
সংগঠনটির প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, বীমা খাতের সামগ্রিক উন্নয়নে বিআইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় নন-লাইফ বীমা খাতের সার্বিক সমস্যা নিরূপণ, সম্ভাবনা কাজে লাগানো এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নীতিনির্ধারণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামত প্রত্যাশা করছে বিআইএ।
Posted ১২:৪৩ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity