নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের পুঁজিবাজারে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির আগে ২৩ মে শনিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১৮ মে) ডিএসই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ছুটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম সাধারণ কর্মদিবসের মতো চালু থাকবে।
অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন পুঁজিবাজারের সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে শেয়ার কেনাবেচাসহ ডিএসইর সব কার্যক্রম স্থগিত থাকবে।
ডিএসই জানিয়েছে, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অফিস ও লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।
Posted ৭:২৮ এএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity