ডিআরইউর প্রয়াত সদস্যদের বীমা দাবির চেক দিল ন্যাশনাল লাইফ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট

ডিআরইউর প্রয়াত সদস্যদের বীমা দাবির চেক দিল ন্যাশনাল লাইফ
Share

গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই প্রয়াত সদস্যের পরিবারের কাছে মৃত্যু দাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

মঙ্গলবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এসময় ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। -‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২০ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com