নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট
তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা শেষে শরিয়াহ সূচকে পরিবর্তন এনেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। নতুন সমন্বয়ে সূচকটিতে তিনটি নতুন কোম্পানি যুক্ত হয়েছে। একই সঙ্গে আগের ১২টি কোম্পানি বাদ পড়েছে।
বুধবার (২০ মে) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড পর্যালোচনা শেষে বর্তমানে সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি। আগামী ৩ জুন থেকে নতুন এ সমন্বিত সূচক কার্যকর হবে।
শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো— এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
অন্যদিকে বাদ পড়া কোম্পানিগুলো হলো— বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, মালেক স্পিনিং পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
Posted ৮:৪৩ পিএম | বুধবার, ২০ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity