দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৫ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪০ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১৭ পিএম | বুধবার, ২০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com