পাওয়ার গ্রিডের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

পাওয়ার গ্রিডের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পরিশোধিত মূলধন বাড়াতে ১ হাজার ৫২৯ কোটি টাকার বেশি মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে। এ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিএসইসি বুধবার কোম্পানিটিকে ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে মোট ইস্যু মূল্য দাঁড়াচ্ছে ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রেফারেন্স শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। গত বছরের ৩০ জুন পর্যন্ত নেওয়া অর্থের বিপরীতে শেয়ার মানি ডিপোজিট সমন্বয়ের অংশ হিসেবে এ শেয়ার বরাদ্দ কার্যকর করা হবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com