সূচকের বড় উত্থানে ডিএসইতে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

সূচকের বড় উত্থানে ডিএসইতে বেড়েছে লেনদেন
Share

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে সরকারি নির্দেশনা অনুযায়ী বিশেষ কার্যদিবসে শনিবার (২৩ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকে শক্তিশালী উত্থান দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে মোট লেনদেনের পরিমাণও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এদিন বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের দিক থেকেও বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে মোট ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার তুলনায় বেশি।

বাজার পরিসংখ্যান অনুযায়ী, মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পায়, ১১৭টির দর কমে এবং ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত থাকে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৯ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com