শিরোনাম >>
শিরোনাম >>

তৃতীয় প্রান্তিকে নাভানা ফার্মার আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে নাভানা ফার্মার আয় বেড়েছে
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস ২০২৫-২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ও নিট সম্পদমূল্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

বুধবার (৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০১ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৯ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১৫ টাকা ৪৪ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ২২ পয়সা।

এছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ৪৫ টাকা ২৯ পয়সা। এ হিসাবে এনএভিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ দশমিক ৩৬ শতাংশ।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১০ এএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com