শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট

বিএসইসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান
Share

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় কমিশনের রুটিন দায়িত্ব পালন করছেন কমিশনার তানভীর হাবিব রহমান। আগামী ২৩ জুন পর্যন্ত তিনি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (৯ জুন) থেকে বিএসইসির চেয়ারম্যানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন শুরু করেছেন তানভীর হাবিব রহমান।

এ বিষয়ে গত রোববার (৭ জুন) একটি অফিস আদেশ জারি করে বিএসইসি। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ৯ থেকে ২৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময়ে কমিশনার তানভীর হাবিব রহমান নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ করেন। একই দিন সরকার বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দেয়। পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পান মো. নাফিজ আল তারিক, নাহিদ মাহতাব এবং তানভীর হাবিব রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই নতুন কমিশনের প্রথম প্রশাসনিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত।

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০২ পিএম | বুধবার, ১০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com