শিরোনাম >>
শিরোনাম >>

প্রত্যাশার বাজেট বাস্তবায়নে অঙ্গীকার, কাউকে বাদ না রাখার বার্তা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট

প্রত্যাশার বাজেট বাস্তবায়নে অঙ্গীকার, কাউকে বাদ না রাখার বার্তা অর্থমন্ত্রীর
Share

দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, এবারের বাজেটে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের অধীনে প্রণীত এ বাজেট বিশেষ তাৎপর্য বহন করে। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সামনে রেখে সীমিত সময়ের মধ্যেই একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

তিনি জানান, বাজেট প্রস্তুতের প্রতিটি ধাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারার বাইরে থাকা জনগোষ্ঠীকেও উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও বরাদ্দ রাখা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে আরও অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক কাঠামোর দিকে নিয়ে যেতে সরকার কাজ করছে। একই সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রধান দায়িত্বগুলোর একটি হলো জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। সরকার সেই নীতির প্রতিই অঙ্গীকারবদ্ধ এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও তা প্রতিফলিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাজেটের রাজস্ব আহরণ কৌশল, ব্যয় কাঠামো, উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক অর্থনৈতিক লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। পরে মন্ত্রিসভা এ বাজেটের অনুমোদন দেয়।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০২ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com