প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৫ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে কোম্পানির বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল এবং গ্রাহকসেবা উন্নয়নের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
গত ১২ ও ১৩ জুন কক্সবাজারের হোটেল বে-মেরিনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) মো. আব্দুল মান্নান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) জাহিদুল আলম ভূঁইয়া, বিভিন্ন অঞ্চলের অফিস ইনচার্জ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের লক্ষ্য, বাজার সম্প্রসারণ কৌশল এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোম্পানির টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।
সম্মেলনে বক্তারা গ্রাহকদের আস্থা অর্জন, দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় চলতি বছরে উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মকর্তা ও কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার তুলে দেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি
Posted ৮:৫৩ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity