প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের দুই করপোরেট গ্রাহকের পরিবারকে মোট ১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১–এ কর্মরত প্রয়াত ড্রাইভার শাহজামালের মৃত্যুদাবির বিপরীতে তার পরিবারের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. কিশোর বিশ্বাস বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. খাদেমুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করেন।
একই দিনে বিএমএস রোপ কোম্পানি লিমিটেডের করপোরেট গ্রাহক প্রয়াত সুজিত বরুয়ার মৃত্যুদাবির বিপরীতে তার পরিবারের জন্য আরও ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। দুই পৃথক দাবির বিপরীতে মোট ১০ লাখ টাকা পরিশোধের মাধ্যমে গ্রাহক পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ।-বিজ্ঞপ্তি
Posted ১:৩৫ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity