প্রোটেক্টিভ ইসলামী লাইফের দুই পরিবারের মাঝে ১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

প্রোটেক্টিভ ইসলামী লাইফের দুই পরিবারের মাঝে ১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ
Share

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের দুই করপোরেট গ্রাহকের পরিবারকে মোট ১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১–এ কর্মরত প্রয়াত ড্রাইভার শাহজামালের মৃত্যুদাবির বিপরীতে তার পরিবারের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. কিশোর বিশ্বাস বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. খাদেমুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করেন।

একই দিনে বিএমএস রোপ কোম্পানি লিমিটেডের করপোরেট গ্রাহক প্রয়াত সুজিত বরুয়ার মৃত্যুদাবির বিপরীতে তার পরিবারের জন্য আরও ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। দুই পৃথক দাবির বিপরীতে মোট ১০ লাখ টাকা পরিশোধের মাধ্যমে গ্রাহক পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩৫ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com