সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন।

ভার্চুয়াল এ সভায় পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালকসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নাকিবুর রহমান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবুল হাসানাতসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব মো. নুর-উল-আলম এফসিএস, এলএল.বি।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। একই সঙ্গে কোম্পানির আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব, অডিট প্রতিবেদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়। পাশাপাশি পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণও সভায় অনুমোদন দেওয়া হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নগদ লভ্যাংশ আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা কোম্পানির ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান। -‌বিজ্ঞ‌প্তি

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com