টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট

টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
Share

টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে মৃত্যুদাবির চেক হস্তান্তর, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলার আউটার রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলামের পরিবারের হাতে ২ লাখ ১৪৪ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের স্ত্রী মিসেস রওশনআরা বেগমের হাতে চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, জেনিথ ইসলামী লাইফের জ্যেষ্ঠ উন্নয়ন কর্মকর্তা মো. খালিদ হোসেন, খন্দকার আউয়াল হোসেন এবং জলি আমিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. আব্দুল হান্নান মিলন এবং ভূঞাপুর শাখা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উন্নয়ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আ. হাকিম। এতে প্রায় শতাধিক নির্বাচিত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বীমা শুধু সঞ্চয় নয়, বরং অনিশ্চয়তার সময়ে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। তারা গ্রাহকসেবা বৃদ্ধি এবং দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, মরহুম মফিজুল ইসলাম মাত্র ২ হাজার ৮০ টাকা করে দুটি কিস্তি জমা দেওয়ার পর মৃত্যুবরণ করেন। কিন্তু বীমা সুরক্ষার আওতায় থাকায় তার পরিবার ২ লাখ ১৪৪ টাকার মৃত্যুদাবি সুবিধা পেয়েছে, যা বীমার সামাজিক ও আর্থিক গুরুত্বের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।-‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০৯ পিএম | শনিবার, ২০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com