প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

ঘোষিত লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বোনাস শেয়ার প্রদানের মূল উদ্দেশ্য হলো ভবন নির্মাণ ও আধুনিকায়ন (বিএমআরই), পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতা জোরদার করা। এসব কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:০৬ এএম | সোমবার, ২২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com