ভিসা ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট

ভিসা ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক
Share

ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি দূতাবাসের নির্ধারিত স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।

সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্থানীয় এজেন্টরা বাংলাদেশি মুদ্রায় যে ভিসা ও কনস্যুলার ফি সংগ্রহ করবেন, তা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে প্রেরণ করা যাবে। এর ফলে ভিসা-সংক্রান্ত অর্থ লেনদেনের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

এতদিন এ ধরনের অর্থ বিদেশে পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার অভাবে ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার মুখোমুখি হতে হতো। নতুন নির্দেশনার মাধ্যমে সেই অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তবে এ সুবিধা গ্রহণের জন্য কয়েকটি শর্তও নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে আদায় করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে আবেদনকারীভিত্তিক ফি আদায়ের বিস্তারিত বিবরণ সংযুক্ত রাখতে হবে।

এ ছাড়া বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন ও পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ সিদ্ধান্তের ফলে ভিসা ফি সংগ্রহ ও প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি ব্যাংক ও ভিসা প্রসেসিং এজেন্টদের কার্যক্রম আরও গতিশীল হবে। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে ভিসা আবেদনকারীদের সেবা গ্রহণের ক্ষেত্রেও।

তবে এই নির্দেশনার ফলে সাধারণ ভিসা আবেদনকারীদের জন্য ফি কমছে না কিংবা নতুন কোনো আর্থিক সুবিধা যুক্ত হচ্ছে না। বরং পুরো অর্থ লেনদেন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও ঝামেলামুক্ত করাই এর মূল উদ্দেশ্য।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৩ পিএম | সোমবার, ২২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com