পপুলার লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট

পপুলার লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:১২ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com