নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে শেয়ারপ্রতি ১২ টাকা ১২ পয়সা লোকসান হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ঋণাত্মক ৭৮ পয়সা।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা।
কোম্পানিটি এখনো বার্ষিক সাধারণ সভার (এজিএম) ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ আগস্ট।
Posted ১১:৫৪ এএম | রবিবার, ২৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity