নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ মূল্য ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।
আলোচ্য বছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট।
Posted ১০:৪৪ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity