বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বিশেষ প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
Share

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না।

আদালত বিশেষভাবে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য এবং সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়েও সরকারের অবস্থান জানতে চেয়েছেন।

এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। সম্প্রতি তিনিই জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

রুলের জবাব দিতে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৯ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com