শিরোনাম >>
শিরোনাম >>

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড
Share

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

কোম্পানিগুলো হলো-ইস্টল্যান্ড ইন্সুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ হোলসিম বাংলাদেশ ও ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

 

ইস্টল্যান্ড ইন্সুরেন্স  : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ইস্টল্যান্ড ইন্সুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

হাইডেলবার্গ সিমেন্ট : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য হাইডেলবার্গ সিমেন্ট ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৭ টাকা ২০ পয়সা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে বিকেল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল।

 

লাফার্জ হোলসিম বাংলাদেশ : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য লাফার্জ হোলসিম বাংলাদেশ ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বিকেল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

ইউনাইটেড ইন্সুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইউনাইটেড ইন্সুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৭ পিএম | শনিবার, ০৯ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com