শিরোনাম >>
শিরোনাম >>

আরও কমলো স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

আরও কমলো স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস
Share

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে, যেখানে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এ মূল্য মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং স্থানীয় বাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে এ মানের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা।

এছাড়া নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।

নতুন এ মূল্য তালিকা মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩০ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com