শিরোনাম >>
শিরোনাম >>

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি ও তার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে। এর মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। একইসঙ্গে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি হবেন দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি টানা তিনবার এ পদে থাকলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এর আগে গতকাল বুধবার বাসসের প্রতিবেদনে বলা হয়, ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা তাঁর এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বুধবার রাতে শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। এ সময় টানা তৃতীয়বার এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তাঁর (নরেন্দ্র মোদি) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত ও ভারতের জনগণ আরও এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটির রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছে। আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি ও তার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। ওই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:১৯ এএম | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

June 2024
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com