| মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। সোমবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩১ টাকা ৭১ পয়সা।
আগামী ১২ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই।
Posted ১১:২৯ এএম | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity