| রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট
পুনরায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম আজিজুল হোসেনের নিয়োগ অনুমোদন দিয়েছে। গত ৯ মে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বছরের জন্য এ অনুমোদন দিলো আইডিআরএ।
৪ জুলাই (বৃহস্পতিবার) আইডিআর’র উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অনুমোদনের কথা জানানো হয়।
আজিজুল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। পরবর্তীতে ১৯৮৬ সালে পিপলস ইন্স্যুরেন্সে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
ধারাবাহিকভাবে কর্মরত এস এম আজিজুল হোসেন ২০২১ সালে পিপলস ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করেন। তারপূর্বে তিনি কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।
Posted ৪:৫৬ পিএম | রবিবার, ০৭ জুলাই ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity