শিরোনাম >>
শিরোনাম >>

এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য প্রকাশ করা হবে: ড. সালেহউদ্দিন

  |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট

এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য প্রকাশ করা হবে: ড. সালেহউদ্দিন
Share

অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা জানান।

ড. সালেহউদ্দিন বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ে। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

এই উপদেষ্টা বলেন, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেওয়া হবে যেন স্থবিরতা সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থছাড় করা হবে বেশি।

তিনি আরও বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যেন আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৯ পিএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

August 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com