শিরোনাম >>
শিরোনাম >>

চল‌তি মাসে ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা

  |   রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট

চল‌তি মাসে ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা
Share

আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা)। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার। রোববার (২৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ডলার।

প্রবাসী আয় বৃদ্ধিতে রেমিট্যান্সের ডলারের দাম একসঙ্গে ৭ টাকা বাড়ানোর ফলে জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ব খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:১৫ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

August 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com