শিরোনাম >>
শিরোনাম >>

বীমা ও আর্থিক খাতের ৬ কোম্প‍ানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট

বীমা ও আর্থিক খাতের ৬ কোম্প‍ানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা ও আর্থিক খাতের ৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বীমা খ‍াতের ২ কোম্পানি হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ২৮ জুন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া, একই সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানি।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ২৯ জুন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া, একই সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানি।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বোর্ড সভা আগামী ২৮ জুন সকাল সাড়ে ১১টা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির বোর্ড সভা ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। লভ্যাংশ ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির বোর্ড সভা ২৯ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। লভ্যাংশ ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এর বোর্ড সভা ২৬ জুন বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। উভয় সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশ  সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৩ পিএম | রবিবার, ২২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com